সারাদেশের মতো কাজিপুরেও লবনের দাম বৃদ্ধির গুজবকে প্রতিহত করতে উপজেলা প্রশাসন তৎপর থাকায় বর্তমান বাজারদর স্বাভাবিক রয়েছে। বুধবার উপজেলার ঢেকুরিয়া, সোনামুখী, মেঘাই, সীমান্তবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
গত মঙ্গলবার গুজবের ফলে অতিরিক্ত দামে লবন বিক্রির অপরাধে নয় ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। ওইদিন রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। সোনামুখী বাজারের ব্যবসায়ী অখিল সাহা জানান, আমরা বেশিদামে লবন বিক্রি করিনি। কতিপয় ছোট ফড়িয়ারা এসব করেছে। অভিযানের কারণে এখন দাম স্বাভাবিক রয়েছে।
Please follow and like us: