, || - ||

কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাস্ক বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজার সামগ্রি বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এই বিতরণ কাজের উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি বিশিষ্ট গীতিকার শেখ শাহ আলম। এসময় তিনি  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে সুরক্ষার নিময়াবলী মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, কাজিপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুল জলিল, সাধারন সম্পাদক জুয়েল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রমূখ।
Please follow and like us: