, || - ||

কাজিপুরে মসজিদে আদায় করা হয়েছে ঈদের নামাজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
 বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারা দেশে বন্ধ ঘোষণা ও জনসমাগম নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি সার্বক বিবেচনায় সবকিছু শিথিল করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গত ৭ মে জোহরের নামাজ থেকে কিছু নিয়ম মেনে মসজিতে সালাত আদায় করার অনুমতি দেয় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়। কিন্তু এই করোনা পরিস্থিতিতে খোলা মাঠে, ঈদগাহ্ ময়দানে ঈদের জামাত আদায় করা যাবে না। সারা দেশে ঈদ-উল ফিতরের নামাজ মসজিদে আদায় করতে হবে। এমন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়। সেই নির্দেশনায় সিরাজগঞ্জের কাজিপুরের মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে। উপজেলার পাঁচ শতাধিক মসজিদে সরকারি নির্দেশনা মেনে এই সালাত আদায় করা হয়। যেসব মসজিদে মুসল্লি বেশি ছিল সে সকল মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। তবে ধর্ম মন্ত্রনালয়ের সবগুলো নির্দেশনা মানা হয়নি কিছু মসজিদে।
সালাত আদায় করতে আসা একজন বলেন, “করোনার কারনে আমার জীবনে এই প্রথম ঈদের নামাজ এই ভাবে মসজিদে আদায় করলাম।”
ঈদের নামাজ শেষে করোনা থেকে সারা বিশ্বকে হেফাজৎ করার জন্য বিশেষ মোনাজাতের ব্যবস্থাও করা হয় মসজিদগুলোতে।
Please follow and like us: