, || - ||

কাজিপুরে মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
রবিবার (৭ জুন) সকালে কাজিপুরের কৃষ্ণগোবিন্দপুর মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ এক মিলাদের আয়োজন করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম বাবু এবং সহ সভাপতি বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম এসময় কাজিপুরের উন্নয়নের রূপকার বর্তমান এমপি মোহাম্মদ নাসিমের আশু রোগমুক্তি কামনা করে উপস্থিত সবার নিকট দোয়া প্রার্থনা করেন। পরে মোহাম্মদ নাসিম ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us: