সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে ১লা জানুয়ারি, ২০২০ সদ্য প্রতিষ্ঠিত মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্লাস উদ্বোধন ও বই উৎসব পালিত হয়েছে। বুধবার সারাদেশে একযোগে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের একাডেমিক স্বীকৃতি ও এমপিওভূক্তির জন্য জারিকৃত প্রজ্ঞাপনের অংশ হিসেবে এই প্রতিষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন।
বর্তমানে বিদ্যালয়ে চার’ শ শিক্ষার্থীর হাতে তিনি নতুন বছরে বই তুলে দেন এবং পাঠদান কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান মান্নান, সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ফরিদুল ইসলাম বাবু প্রমূখ।
Please follow and like us: