, || - ||

কাজিপুরে রমজান উপলক্ষ্যে ব্যক্তি উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণ অব্যাহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
করোনায় ঘরে থাকা কর্মহীন খেঁটে খাওয়া একেবারে দুঃস্থ দুই গ্রামের মানুষকে পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ত্রাণ সহায়তা দিচ্ছেন সিরাজগঞ্জের  কাজিপুরে উপজেলার পরানপুর গ্রামের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৫ মে)  দুপুরে দ্বিতীয় পর্যায়ে উপজেলার পরানপুর ও রশিকপুর গ্রামের একশ বিশ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন  কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘পবিত্র রমজানে ঘরে থেকেই করোনার মোকাবেলা করুন। সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।’
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট নাট্যকার ও লেখক সাজিদ সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ। সহায়তা সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, আটা ও পিয়াজ। উল্লেখ্য, সাতদিন পর পর এই সহায়তা প্রদান করা হচ্ছে।
Please follow and like us: