আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ গ্রামীণ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদ।
রোববার (২৯ মে ) সকাল এগারোটায় পরিষদ হলরুমে শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয় ৩৫৪৯৬৫০০ টাকা, ব্যয় ৩৫৪১০৫০০ টাকা ও উদ্বৃত্ত ৮৬০০০ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রফিকুল ইসলাম।
‘বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো’ স্লোগান নিয়ে উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন শুভগাছা ইউপি সাবেক চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান খোকা, ১-২-৩ নং সংরক্ষিত মহিলা সদস্য মোমিনা খাতুন, ৪-৫-৬ নং সংরক্ষিত মহিলা সদস্য রত্মা বেগম, ৭-৮-৯ নং সংরক্ষিত মহিলা সদস্য জরিনা খাতুন, ১ নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক, ২ না ওয়ার্ডের সদস্য মোনারুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সদস্য নয়ন সরকার, ৪ নং ওয়ার্ডের সদস্য এনামুল হক ভূঁইয়া, ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোমিন, ৬ নং ওয়ার্ডের সদস্য সাহেব আলী, ৭ নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ, ৮ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ৯ নং ওয়ার্ডের সদস্য তাজউদ্দিন টিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।