সিরাজগঞ্জের কাজিপুরের সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের এক দিনের বেতনের টাকা দিয়ে ওই কলেজের দুঃস্থ শিক্ষার্থীদের পরিবার ও উপজেলার সোনামুখী গ্রামের দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আটা, সয়াবিন তেল এবং গুড়া সাবান। মঙ্গলবার (৭ এপ্রিল) এই খাদ্য সামগ্রি বিতরণের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এই সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, উপাধ্যক্ষ রিপন কুমার সাহা, আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমূখ।
Please follow and like us: