সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নে করোনায় ঘরে থাকা হতদরিদ্রদের দুইশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা বারটায় কাজিপুর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সহায়তা সামগ্রির মধ্যে ছিল ১০ কেজি করে সরকারি চাল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে এক কেজি ছোলা ও আধা কেজি চিনি।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ
Please follow and like us: