সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নতুন করে আরো ৬ জনের রক্তে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
আক্রান্তরা হলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন সিনিয়র স্টাফ নার্স, দুইজন করোনা পজেটিভ নার্সের মা ও মেয়ে এবং অপর একজন চাকুরিজীবি। তিনি বগুড়াতে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাসা কাজিপুরেই।
তাদের প্রত্যেকের করোনা উপসর্গ থাকায় গত ১১ জুনে নমুনা সংগ্রহ করা হয়েছিল।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল জানান, হাসপাতালের নার্স গুলো কোয়ার্টারেই থাকতেন। তাদেরকে পূর্বেই লকডাউন করা হয়েছিল। বর্তমানে তারা সুস্থ আছেন।
Please follow and like us: