সিরাজগঞ্জের কাজিপুরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কাজিপুর কৃষি সেচ উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা ভূমি অফিস চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কাজিপুর কৃষি সেচ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান খোকা সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি কাজিপুর জোনের অফিসার প্রকৌশলী গোলাম রাব্বানী।
সম্মেলনে পুনরায় সভাপতি পদে আব্দুল মান্নান খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন নির্বাচিত হয়েছেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নরুল ইসলামসহ ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
Please follow and like us: