, || - ||

কামারখন্দের মধ্য দিয়ে ঘুরে বেড়ানো বাগেরহাটের ওই ব্যাক্তি করোনা আক্রান্ত নয়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ওমর ফারুক ভূঁইয়া:- সিরাজগঞ্জ জেলার, কামারখন্দ উপজেলার, মধ্য দিয়ে করোনার সকল উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক অসুস্থ ব্যাক্তি। নাম না জানা ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়, করোনার সকল উপসর্গের একটি ডাক্তারি সার্টিফিকেট। এই ব্যাক্তি কামারখন্দ উপজেলার, ঝাউল ইউনিয়নের, স্বল্প মাহমুদপুর গ্রামে, অবস্থানকালে। এলাকাবাসী তাকে আইসোলেশন রাখার একটি, ডাক্তারি কাগজ পান, যেখানে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিল ছিল। এতে এলাকায় একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই নিউজ নয় আলোতে প্রকাশ হওয়ার পর, সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য, অপু ঘোষ ও ইব্রাহিম হাসান জানান। এই ব্যক্তি অর্ধপাগল তিনি কামারখন্দ উপজেলার, ভিতরে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিলেন। প্রশাসনের সাহায্যে তাকে কামারখন্দ উপজেলা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার শরীরে করোনার সকল উপসর্গ পাওয়া যায়। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে, ৭ দিন আইসোলেশনে রাখে, কেভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার কেভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। অর্ধ পাগল হওয়ার কারণে নিজের ঠিকানা ঠিকমত বলতে পারছেন না এই ব্যাক্তি। এই ব্যাক্তিকে দেখে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন, সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

Please follow and like us: