, || - ||

কামারখন্দে করোনা রোগীর পাশে ইসাবেলা ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় করোনা আক্রান্ত আতিকুল ইসলাম এর পাশে দাড়িয়েছে ইসাবেলা ফাউন্ডেশন।
ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার অপুর নির্দেশে শুক্রবার (০৫জুন) বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নে ছোট পাকুরিয়া গ্রামের করোনা ভাইরাস আক্রান্ত আব্দুল করিমের ছেলে আতিকুল ইসলাম (২৩) রোগীর সার্বিক খোঁজ খবর নেন। কামারখন্দ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কামারখন্দ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফুর সাঈদী হীরা।
এসময় করোনা রোগীর জন্য ভিটামিন সি জাতীয় ফলমূল, নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী এবং সাধারণ ঔষুদ তার বাসায় পৌঁছে দেন।
উল্লেখ্য গত ৩১ মে করোনা সন্দেহে ওই যুবকের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার (৩ জুন) তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
Please follow and like us: