সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের, কতিপয় কিছু তরুণ মেধাবী কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত “বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার, উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ২৩ তারিখ রাতের আঁধারে অসহায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেন।
বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা ইতিমধ্যে সমাজসেবামূলক নানা কাজ করে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
দেশের এই করুণা পরিস্থিতিতে এলাকায় সাবান, মাস্ক বিতরণ জীবাণুনাশক স্প্রে করাসহ এলাকাতে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
Please follow and like us: