, || - ||

কামারখন্দে যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭মে) সকালে কামারখন্দ উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জানাযায় তিন মাস ব্যাপী প্যাকেজে প্রতি মাসে ৬০ জন যুবক যুবতী এ সুবিধা পাবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, লবন, সয়াবিন তেল, সাবান, মাস্ক। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত, কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম প্রমুখ।
Please follow and like us: