ওমর ফারুক ভূঁইয়া-
আজ ঘুমন্ত সাগরে হারিয়ে যাচ্ছে মানবতা যেখানে দেশের এই, করোনা পরিস্থিতিতে সব ধরনের, ভেদাভেদ ভুলে, কর্মহীন হয়ে পড়া গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের পাশে থাকার কথা ছিল। কিন্তু আজ আমরা এই অসহায় গরীব, দুঃখী কর্মহীন দিনমজুরের চাউল ডাউল চুরির মহা উৎসবে মেতেছি। দেশের এই কঠিন পরিস্থিতিতে এক মুঠো খাবারের জন্য, লকডাউন ভেঙ্গে রাস্তায় কর্মহীন, গরিব অসহায় মানুষ আন্দোলন করছে। খবরের পাতা খুললেই দেখা যায় অনাহারে খাদ্যনা পেয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। দেশের এই কঠিন করোনা পরিস্থিতিতে, আলোর মশাল হাতে বেরিয়েছেন, কিছু যুবক মানবতার সেবা করার জন্য। যাদের চোখে মুখে স্বপ্ন দেশের এই কঠিন পরিস্থি তিতে মানবতার সেবা করা। তারা যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাতের আঁধার নেমে আসলেই বেরিয়ে পড়েন মানবতার সেবায়। সিরাজগঞ্জের, কামারখন্দ, উপজেলার জামতৈল ইউনিয়নের কুড়া উদয়পুর গ্রামে কিছু মানবতার প্রেমী যুবক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন” সংগঠন। যাদের লক্ষ্য, আমাদের এলাকায় যারা দিনমজুর দরিদ্র অসহায়, কর্মহীন হয়ে পড়া, মানুষ যেন না খেয়ে থাকে।এই সংগঠন শুরু থেকেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে, জনগণের মাঝে জনসচে তনতা বৃদ্ধি এলাকাতে জীবাণু নাশক স্প্রে করেন। কর্মহীন হয়ে পড়া গ্রামের অসহায় গরীব দুঃখীদের মাঝে তৃতীয় বারের মতো আজ (সোমবার) ২০ তারিখ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েল ফেয়ার এ্যা সোসিয়েশনের, এর সাংগঠনিক সম্পাদক নাঈম খন্দকার বলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সংগঠনের, সদস্য দের নিজস্ব অর্থায়নে, কর্মহীন হয়ে পড়া অসহায় ব্যাক্তিদের পাশে দাঁড়িয়েছি। এই সংগঠনের অন্যতম সদস্য হাসান খন্দ কার বলেন, মানবতার সেবাই আমাদের লক্ষ্য, মানুষ মানুষের জন্য।
দেশের এই করোনা পরিস্থিতিতে, নিজে দের স্বার্থ হাছিলের জন্য নয় মানবতার সেবার জন্য নিজে দের অর্থায়নে অসহায় ব্যাক্তি দের পাশে দাঁড়িয়েছি। আমাদের আশেপাশের কেউ যেন দেশের এই কঠিন পরিস্থিতিতে খেয়ে দিন কাটায়, এটাই আমাদের লক্ষ্য। আমাদের দেশের এই কঠিন পরিস্থিতিতে দেশের প্রত্যেক এলাকাতে এরকম স্বেচ্ছা সেবী সংগঠন গড়ে তোলা উচিত। আসুন আমরা শপথ করি এলাকার কেউ যেন না খেয়ে থাকে। এই সংগঠনের প্রধান সমন্বয়ক ডিপ্লোমা চিকিৎসক নাহিদ খন্দকার (রুশো) বলেনএই সংগঠন তৈরীর মূল উদ্যোগতা নাহিদ খন্দকার এর হাত ধরে, উপদেষ্টা জনাব মোঃ ছানোয়ার হোসেন খন্দকার,(বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি কুড়া উদয় পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ইকবাল বাহার (সহকারী অধ্যাপক যমুনা ডিগ্রী কলেজ) রুহুল আমিন,(নির্বাচন অফিসার চাটমোহর, পাবনা) জিন্নাত আরা জলি, (নির্বাচন অফিসার ঈশ্বরদী,পাবনা) হুসাইন মাহমুদ রনি, (ডি.জি.এম মন্ডল গ্রুপ) এবং আমাদের সদস্য বৃন্দু দের সাহায্য-সহযোগিতায় রাতের আধারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। সে আরও জানান দেশের যেকোনো পরিস্থিতিতে, এলাকার অসহায় ও দরিদ্রদের পাশে কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল এবং থাকবে।