, || - ||

কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জে গত ৯মে করোনাভাইরাস (কোভিড১৯) এর বিস্তার প্রতিরোধ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট শপিংমল খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু বাস্তব চিত্রে মানুষের উপচে পড়া ভিড় ও সামাজিক দূরত্ব স্বাস্থ্য বিধি না মেনে চলতে থাকে। এই অবস্থায় দেশের করারা পরিস্থিতি বিবেচনা করে পুনরায় (১৭মে) আজ থেকে সিরাজগঞ্জের জেলা এবং উপজেলা শহর গুলোতে দোকানপাট ও শপিংমলগুলো বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়।
কিন্তু আজ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করায়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জামতৈল ও পাইকোশা বাজারে অভিযান পরিচালনা করা হয়। পাইকোশা বাজারে দোকানপাট খোলা না পাওয়া গেলেও জামতৈল পশ্চিম বাজারে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us: