, || - ||

কামারখন্দে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও বেরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) বেলা ১২টায় উপজেলা সরকারি খাদ্য গুদামে সরকারি ভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ডালিম কাজী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মৌসুমে উপজেলায় ১ হাজার ২৫০ মেট্রিক টন ধান প্রকৃত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা দরে সংগ্রহ করা হবে। বোরো ধান ও বোরো চাল আগামী ৩১শে আগষ্ট পর্যন্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
উল্লেখ্য গত বছর (২৩মে) থেকে কামারখন্দে সরকারিভাবে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রম শুরু করে উপজেলা খাদ্য বিভাগ। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়। প্রথম পর্যায় উপজেলা থেকে প্রতি কেজি ২৬টাকা দরে প্রতিমণ ১ হাজার ৪০ টাকা দরে মোট ৩৮৭মেট্রিক টন ধান, দ্বিতীয় পর্যায়ে ৬শ’ ৪৬ মেট্রিক টন ধান সরকারিভাবে ক্রয় করা হয়।
Please follow and like us: