মহামারি করোনা ভাইরাস পাদূর্ভাবে লকডাউনের কারণে বিভিন্ন পেশার মানুষ কর্মহীন থাকায় সমগ্র দেশব্যাপী দারিদ্রসীমা বেড়ে গিয়ে জাতীয় সংকট তৈরী হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে সংকট মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়ার পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলো কায়েস এর সার্বিক সহযোগিতার ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
গত বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী কামারখন্দে অসহায় দরিদ্র, কর্মহীন প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, লাচ্ছা, সেমাই, চিনি, গুড়ো দুধ, তেল, লবন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শম্ভুনাথ দাস,সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ খান প্রমুখ।
Please follow and like us: