ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো পরিবারের ছেলে।করোনা আক্রান্ত হয়ে সেই ছেলে ঢাকাতেই মৃত্যুবরণ করেন।মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় পরিবারের সদস্যদের।এরপর কালাই পৌরসভা এলাকার বাসায় এসে সেই পরিবারের ৩ সদস্য বৌ,মা ও বাবা বসবাস করে।এদের শরীরে কোন উপসর্গ না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাদের নমুনা সংগ্রহ করা হয়।এরপর গতকাল রিপোর্ট আসলে এই পরিবারের ৩ সদস্য’র শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিক আহমদ জেবাল বলেন,’গতকাল ঢাকা থেকে জয়পুরহাটের ৩১৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৮টি পজিটিভ।এই ১৮ টি রিপোর্টের ভেতরে কালাইয়ের ৩ জন আক্রান্ত এবং এই ৩ জন একই পরিবারের।কভিড-১৯ শনাক্ত এই ৩ জনকে কিছুক্ষণের ভেতরে গোপীনাথপুর আইএইচটি’র আইসোলেশনে নেওয়া হবে’।
Please follow and like us: