, || - ||

কালাইয়ে ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়াগ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা দিকে ছয় বছরের এক শিশু কন্যা ধর্ষিত হয়। এ ঘটনায় পাঁচবিবি সার্কেলের এএসপি ইসতিয়াকের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত ধর্ষক ইরমানিক আকন্দকে আটক করা হয়।
ধর্ষকের বিরুদ্ধে কালাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ইরমানিক সরদার (৪৫) কালাই উপজেলার বাখড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ।
ভিকটিমের স্বজন, পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ধর্ষণের শিকার শিশু কন্যাটি নানার বাড়ি বাখড়াগ্রামে বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে অন্য এক শিশুর সাথে নানীর প্রতিবেশী বুলুর বাড়িতে তারা খেলছিলেন। এ সময় বুলুর বাড়িতে কেউ ছিলনা। সুযোগ বুঝে ইরমানিক সরদার কৌশলে অপর শিশুটিকে পান আনার জন্য তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে।
পরে শিশুটিকে উদ্ধার করে চিকৎসার জন্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করেন। এরই মধ্যে অভিযান চালিয়ে পুলিশ ধর্ষককে আটক করে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Please follow and like us: