প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ঘর থেকে বের না হওয়া জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষেরা কর্মহীন ও অসহায় হয়ে পড়েন। ঐসব কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন উপজেলার হাতিয়র গ্রামের কাজী পরিবারের কৃতি সন্তান জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটি সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তরুন নেতা কাজী মো.আবুল কাসেম রিপন। তিনি সকল ভেদাভেদ উদ্ধ রেখে তিনি নিজ উদ্যোগে উপজেলার ৫শ ২৫ জন কর্মহীন, গরিব, দুঃখী, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে ও অসহায় মানুষের মাঝে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
সোমবার দুপুরে উপজেলার হাতীয় তার নিজ বাস ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তেল, লবন, সেমায়, কৌটার দুধ, চিনি, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ এক এক করে তিনি নিজ হতে তাদের মাঝে বিতরণ করেন। এসব খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ পেয়ে খুব খুশি ঐসব কর্মহীন, গরিব, দুঃখী, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে ও অসহায় মানুষেরা।
এসময় উপজেলা আহম্মেদাবাদ ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মো.বেলাল মন্ডল, আহম্মেদাবাদ ইউনিয়নের জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো.শাহীন মন্ডল, উপজেলার জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোকারম হোসেন ও কাজী পরিবারের সন্তান কাজী অনুজসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটি সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তরুন নেতা কাজী মো.আবুল কাসেম রিপন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষেরা কর্মহীন ও অসহায় হয়ে পড়েন। তাই নিজ তহবিল থেকে উপজেলার ৫শ ২৫ জন কর্মহীন, গরিব, দুঃখী, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে ও অসহায় মানুষের মাঝে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এখানে প্রতি প্যাকেটে পরিবার প্রতি ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১কেজি লবন, ১ কেজি লাচ্ছা সেমায়, ১ কেজি সাদা সেমায়, ১ কৌটার গরুর দুধ, ১ কেজি চিনি, পুরুষদের জন্য প্রতি ১টি করে লুঙ্গি, মহিলাদের জন্য জন প্রতি ১টি করে শাড়ি, এবং প্রতি জনে ৩শ করে নগদ অর্থ তাদের মাঝে বিতরণ করেছি।
Please follow and like us: