মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কালাইয়ে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠির মাঝে  সাদাছড়ি,  হুইল চেয়ার ও চেক বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- তারেকুল ইসলাম রিপন, কালাই,জয়পুরহাট করেসপন্ডেন্ট।
জয়পুরহাটের কালাইয়ে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠির  মাঝে শিক্ষা উপবৃত্তি চেক, সাদাছড়ি ও  হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে’র অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৮টি হুইল চেয়ার, ১৭টি সাদা ছড়ি, ৩টি হিয়ারিং এইড; ১০৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৫ লাখ ৬৯ হাজার একশত টাকার উপবৃত্তির চেক এবং ২৭ জন দলিত, হরিজন ও অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষার্থীদের ২ লাখ ১৬ হ্জার টাকার চেক বিতরণ করা হয়।
বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্যা ও সাবানা আক্তার, নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান প্রমুখ।
Please follow and like us: