, || - ||

কালাইয়ে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
জয়পুরহাটের কালাইয়ে মাস্ক না পরে বাহিরে বের হওয়ায় ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০২ জুন) বিকেলে  উপজেলা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা হয়।
এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ বলেন, কালাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরার দায়ে ২৬৯ ধারায় ২৫ জনকে  আঠারো হাজার চারশ টাকা জরিমানা করাসহ তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
পাশাপাশি তাদের নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, করোনার ক্রান্তিকালে দেশের এমন বিদ্যমান পরিস্থতিতে মানুষকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ অভিযান পরিচালিত হচ্ছে। সামনের দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই ম্যাজিস্ট্রেট”।
Please follow and like us: