, || - ||

কালাইয়ে সরকারি নির্দেশ অমান্য করায় ৩৩০০০ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- তারেকুল ইসলাম রিপন, কালাই,জয়পুরহাট করেসপন্ডেন্ট।
জয়পুরহাটের কালাই উপজেলায়  সরকারি নির্দেশ অমান্য করায় ৫০ টি মামলায় তেত্রিশ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলা শহরের পাঁচশিরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ।এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ বলেছেন,’সামাজিক দুরুত্ব না মেনে বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে বসা,বেপরোয়া যানবাহন চালানো,মাস্ক না পরাসহ বিভিন্ন কারনে  সরকারি নির্দেশ অমান্য করায় ৫০ টি মামলায় তেত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি মাস্ক ব্যবহারে উদ্ধুত করতে উপজেলা প্রশাসন থেকে ফ্রি মাস্ক বিতরন করা হয়েছে।আপনারা জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন।করোনার ক্রান্তিকালে দেশের এমন বিদ্যমান পরিস্থতিতে মানুষকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ অভিযান পরিচালিত হচ্ছে।সামনের দিনগুলোতে এ অভিযান চলমান থাকবে’।
Please follow and like us: