জয়পুরহাটের কালাইয়ে শ্যালো চালিত ভটভটি খাদে পড়ে একজন গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের পুনট বাস স্ট্যান্ড এলাকায় বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর মাবিয়া (৭০) উপজেলার পাঁচগ্রামের মৃত সিদ্দিকের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের তায়েবের স্ত্রী মুক্তা বেগম (৩৫), মুনছুর রহমানের স্ত্রী জেলেদা (৩০) এবং বেলাল প্রামাণিকের ছেলে রাব্বি (২২)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, শ্যালো চালিত একটি ভটভটি যোগে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফিরার সময় পথিমধ্যে জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের পুনট বাস স্ট্যান্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ভটভটি একটি খাদে পড়ে গেলেএ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এদের মধ্যে মাবিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, দায়িত্বরত চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যেই তিনি মারা যান।
Please follow and like us: