, || - ||

কালাইয়ে ২০হাজার বৃক্ষরোপণ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান”এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বৃক্ষরোপণ উদ্ধোধন ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে কালাই ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ কর্মসূচীর উদ্বোধন ও চারা বিতরণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোবারক হোসের পারভেজ।
এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ সাবানা আক্তার, কালাই ডিগ্রীকলেজ অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোবারক হোসের পারভেজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ চারাগুলো আগামীতে সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কর্মসূচি মাইলফলক হয়ে থাকবে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও পতিত জমিতে গাছের চারাগুলো রোপণ করা হবে।
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সার্বিক সহয়োগীতায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলায় ২০হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণের কর্মসূচীর আমরা হাতে নিয়েছি।
Please follow and like us: