জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৬১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আনিছুর রহমান তালুকদার নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করলেও তিনি ভোট পেয়েছেন ৬০৬। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৬১.১১ শতাংশ।
অপরদিকে সতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ ভোট।
কালাই পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৩৫২১ জন।
সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৯টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শনিবার সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত।
Please follow and like us: