, || - ||

কালাই পৌরসভায় ত্রাণ সামগ্রী ও ফলজ বৃক্ষ বিতরণ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- তারেকুল ইসলাম রিপন, কালাই,জয়পুরহাট করেসপন্ডেন্ট।
 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীনে কালাই উপজেলা প্রশাসনের উদ্যাগে, করোনা ভাইরাসের মানবিক সহায়তায় (জিআর) কালাই পৌরসভার নয়টি ওয়ার্ডে ৮০০টি ত্রাণ সামগ্রী ও ফলজ বৃক্ষ বিতরণের  করা হয়েছে। রবিবার বিকেলে এসব ত্রাণ সামগ্রী চারটি ওয়ার্ডে বিতরণ করা হয়। আগামীকালও পাঁচটি ওয়ার্ডে বিতরণ করা হবে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,সাবান ও ফলজ বৃক্ষ। ওয়ার্ড গুলোতে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, পৌরসভার চার নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: