, || - ||

কালিগঞ্জে ইঞ্জিনভ্যান-মোটর সাইকেলের সংঘর্ষ, নিহত-১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটিতে সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র মন্ডল (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন এলাকায় ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্র মন্ডল তারালী ইউনিয়নের পশ্চিম তেতুলিয়া গ্রামের মৃত বসুদেব মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, কাশিবাটি টাইগার ক্লাব এলাকায় একটি ইঞ্জিনভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত ইঞ্জিনভ্যান  চালক ও মোটর সাইকেলের এক আরোহীকে উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কালিগঞ্জ থানার এসআই অপর্ণা রাণী সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নিহতের সকল তথ্য ও আলামত সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

Please follow and like us: