সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিরায়াঘাট, পাইকপাড়া, সফরমোড়,সায়তানতলি, কাশিহাটা, বনবাড়িয়া এলাকা গুলোতে
গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের গণমানুষের নেত্রী ড.জান্নাত আরা তালুকদার হেনরী নির্বাচনী এলাকার ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আব্দুল করিম মুন্সি
ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।