, || - ||

কালীগঞ্জে ২৫ পিছ ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

 

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান ওরফে সৈকতকে (২৪) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১০টায় উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রাম থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মাহমুদুল হাসান ওরফে সৈকত (কনস্টেবল নং ৫১৬) ওই গ্রামের এস এম মনির উদ্দিন শেখ মনুর ছেলে। সে নরসিংদীর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল।

কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক জানান, অটক সৈকত পুলিশ পরিচয়ে দীর্ঘদিন যাবত তার এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। এ ব্যাপারে আমরা থানায় অবহিত করেছিলাম। পুলিশে চাকুরী করার সুবাদে স্থানীয় সাধারণ মানুষ তাকে কিছুই বলতে পারতো না।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন খান জানান, কনস্টেবল সৈকত শুক্রবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ীর পাশের একটি কালভার্ডে বসা ছিল। এ সময় তাকে আটক করা হয়। পুলিশের সাথে ধস্তাধস্তি করে সে পালানোর চেষ্টা করে। পরে তার দেহ তল্লাসী করে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা (নং ২৫) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, কনস্টেবল মাহমুদুল হাসান ওরফে সৈকত তার কর্মস্থলে দীর্ঘদিন যাবত অনুপস্থিত ছিল।

Please follow and like us: