সিরাজগঞ্জ জেলার ভূমিহীন গৃহহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে, জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মদ ।
সোমবার (২ মে) জেলার বিভিন্ন এলাকা ঘুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে এই খাদ্য সামগ্রী তুলেদেন তিনি।
এ সময় তিনি সদর উপজেলার কালিয়া হরিপুর আশ্রয়ণ প্রকল্পের ০৮টি পরিবারের মধ্যে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতরের উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পেশার মানুষদের মাঝে এক হাজারের অধিক মানুষের মাঝেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা না, এ বিষয়ে জানতে চান। জেলা প্রশাসককে আশ্রয়ণের ঘরে পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে অনেক কষ্ট করেছি। মাথা গোঁজার ঠাই টুকুও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমারা পাঁকা ঘরে মাথা গোঁজার ঠাই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি। যা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আশ্রয়ণে প্রকল্পে আমাদের কোন সমস্যা নেই। এ সময় উপস্থিত ছিলেন,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মাসুম বিল্লাহ্, মোঃ রেদওয়ান আহমেদ রাফি, কালিয়া হরিপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ