দুইটি কিডনিতে সমস্যা দেখা দেয়াতে জাতীয় কিডনি ও ইউরোলোজী ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আছেন এডভোকেট রিয়াজ উদ্দিন পাটোয়ারী। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ সতর পাটোয়ারী বাড়ীর মৌলভী হোসেন আহাম্মদ পাটোয়ারীর ৩য় পুত্র। এছাড়াও এডভোকেট রিয়াজ পাটোয়ারী স্থানীয় পৌর এলাকার ৩ ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন’র ছোট ভাই। ছোট ভাই এডভোকেট রিয়াজ উদ্দিন পাটোয়ারীর দ্রুত সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন।
, || - ||
কিডনি রোগে আক্রান্ত ছাগলনাইয়ার এড. রিয়াজ পাটোয়ারীর জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থণা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: