, || - ||

কুতুবদিয়া বড়ঘোপের কর্মহীনদের মাঝে “প্রধানমন্ত্রী উপহার”বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া। 
করোনা’র লকডাউনে  কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপের কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চাউল বিতরণ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদে ২৮ জুলাই সকাল থেকে ২৭০ জন বিভিন্ন পেশাজীবির কর্মহীন মানুষের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয় বলে জানায়।  কর্মহীনদের মাঝে ছিল যথাক্রমে – নাপিত ৪৪ জন, লন্ড্রি ১৪ জন, হিজড়া ০৩ জন, স্পিড বোটের ১৩ জন, মাহিন্দ্রা গাড়ি চালক ২৬ জন, সিএনজি চালক ১২ জন, টমটম চালক ৩৪ জন, ডেকোরেশন কর্মচারী ২৬ জন, ওর্য়াকশপ কর্মচারী ২৫ জন, আবাসিক হোটেল কর্মচারী ১৩ জন, কাঠমিস্ত্রী ২৫ জন, ক্ষুদ্র ব্যবসায়ী ৩৫ জন।
বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বলেন, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে অন্যান্য পেশায় জড়িতদেরও সহায়তা প্রদান করা হবে।
Please follow and like us: