, || - ||

কুমিল্লার দেবীদ্বারে বিশ্ব রক্তদাতা দিবস- ২০২১ উপলক্ষে র‌্যালি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

রক্ত দিন, জীবন বাচাঁন এই শ্লোগানে বিশ্ব রক্তদাতা দিবস- ২০২১ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে সাধারন জনগনকে রক্তদানে উৎসাহিত করার লক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা আয়োজনে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দেবীদ্বার মসজিদ মার্কেট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটে এসে শেষ হয়। দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, ডাঃ শাহিন আলম সরকার, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, মোঃ নেছার উদ্দিন, মোঃ আনোয়ার হোসাইন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, ব্লাড ফর দেবীদ্বারের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সজিব, ছাত্রবন্ধু রক্তদানের প্রতিষ্ঠাতা পারভেজ সরকার প্রমুখ।

Please follow and like us: