মো.তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী কাব ক্যাম্পুরির শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার বিকেলে হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয় । কাব ক্যাম্পুরিতে ২১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে । এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো.নাজমুস শোয়েব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, সুভাষ দত্ত, প্রধান শিক্ষক ও স্কাউসট সম্পাদক আবদুল কাইয়ুম মারুফ, মো. নজরুল ইসলাম,মো. আবদুস ছাত্তার, মো. হুমায়ন কবির, হোমনা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন মাস্টার, প্রধান শিক্ষক আবদুল করিম, মো. দুলাল মিয়া, সহকারী শিক্ষক সামসুদ্দিন খান দুলাল, মো. দাদন মিয়া, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম প্রমুখ ।
রবিবার , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কুমিল্লার হোমনায় তিনদিন ব্যাপী কাব ক্যাম্পুরির শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: