কুমিল্লা শহরের অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৯৫০০ প্যাকেট পাইলট সিগারেটসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো; চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট এলাকার মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী(২১) ও পোটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন(৩০)। অবৈধ সিগারেট বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
রোববার বিকেলে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম কুমিল্লার জেলার কোতয়ালি থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারি ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে মাইক্রোবাসে করে সিগারেট বাজারজাত করার সময় হাতেনাতে ইফসুফ আলী ও শাহাদাত হোসেন নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময়ে তাদের নিকট থেকে ৯,৫০০ প্যাক অবৈধ পাইলট সিগারেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সরকারী ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে।
, || - ||
কুমিল্লায় অবৈধ ৯৫০০ প্যাকেট সিগারেটসহ আটক ২
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: