ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় কাজী শামিম আকবর(৩০) নামে স্বেচ্ছাসেকদলের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শাহ আলম নামে আরও একজন। শুক্রবার দুপুরে মহাসড়কের উপজেলার চৌয়ারার মাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কাজী শামিম আকবর চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি একই ইউনিয়নের কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। আহত শাহ আলম একই ইউনিয়নের প্রতাপপুর গ্রামের এনামুল হকের ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত শামীম আকবরের বন্ধু মোতালেব হোসেন জানান, শামিম ও শাহ আলম মোটর সাইকেল যোগে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে সদর দক্ষিণের মাটিয়াপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুইজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রæত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে কাজী শামিম আকবরের মৃত্যু হয়।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে সেচ্ছাসেবকদল নেতা কাজী শামীম আকবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
, || - ||
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় স্বেচ্ছাসেকদল নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: