আগামী ২৬ নভেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ হাজার নেতাকর্মী যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। শুক্রবার সন্ধ্যায় সমাবেশ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজী, শওকত আলী বাবু, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডের পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহ আলম, বাতিসা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস পাটোয়ারী, তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, মৎসজীবিদলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাসুম, সাইফুল ইসলাম সবুজ, পৌর মৎসজীবিদলের আহবায়ক মোঃ সুজন রানা, উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ফখরুল হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক, স্বেচ্ছাসেবকদলের কালিকাপুর ইউনিয়ন আহবায়ক ইসমাইল হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়ন আহবায়ক মিজান খান, কাশিনগর ইউনিয়ন আহবায়ক আবদুস সাত্তার, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক ইউনুছ শিকদার, শুভপুর উত্তর ইউনিয়ন যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, সহ-দফতর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবয়ক আবুল হাসনাত মোহাম্মদ জোবায়ের, যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, কাজী রাকিবসহ এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।