, || - ||

কুমিল্লা জেলায় অদম্য অনুপ্রেরণার ২০১৯ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লা জেলা পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অদম্য অনুপ্রেরণা ২০১৯ সম্মেলন শুক্রবার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা জেলা শাখার সভাপতি পারভেজ তানিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল। সাহিদুর রহমান সাহিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আহবায়ক রাসেল রানা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোহাব্বত, কুমিল্লা জেলা শাখা উপদেষ্টা মোঃ জাকারিয়া, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা গাজী জামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম, চান্দিনা, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও মহানগরের ২০০ দায়িত্বশীল স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় সভাপতি বিভিন্ন দিকনির্দেশনা দেন আগামীতে যেন প্রতিটি শাখা আর্দশ মডেল হয়, সেই ভাবে কাজ করে সারা বাংলাদেশ এর কার্যক্রম গড়ে তুলার আহবান জানান এবং প্রতিজন অদম্য সেচ্ছাসেবী যেন আগামীর লিডার হয়ে এগিয়ে আসেন।

Please follow and like us: