বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেডক্রিসেন্ট সোসাইটির ১৭-১৮ সেশনের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর আর্ন্তজাতিক-সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট সোসাইটির ২০১৮ শিক্ষাবর্ষের ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি গতকাল বুধবার ( ০৩.০১.১৮) কলেজ কার্যালয়ে ঘোষনা করা হয়। এর আগে ২ জানুয়ারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবু তাহের ও সংগঠনের প্রফেসর ইনর্চাজ মো: শাহজাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি গঠিত হয়। গঠিত হওয়া নতুন কমিটিতে মো: মাহিন তালুকদারকে দলনেতা, মো: সাইফুদ্দিনকে সহকারী দলনেতা, রেদোয়ান শাকিলকে সহকারী দলনেতা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- জনসংযোগ ও পরিকল্পনায় উপদলনেতা মোসাদ্দেক কামাল, সহকারী উপদলনেতা সাহিদা হাসান, লাইব্রেরীও অফিস ম্যানেজমেন্টে উপদলনেতা খাদিজা আক্তার, সহকারী উপদলনেতা সাইফুল হাসান, প্রশিক্ষনে উপদলনেতা এজে এম সালেহ, সহকারী উপদলনেতা কামরুল মিয়াজী, রক্তদানে উপদলনেতা মো: সাইফুল ইসলাম, সহকারী উপদলনেতা শাহাদাত হোসেন, জাতীয় ও আন্তজার্তিক দিবস উদযাপনে উপদলনেতা রাসেল আহম্মেদ মুন্সি, সহকারী উপদলনেতা ফয়সাল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক-বন্ধুত্ব এ উপদলনেতা জহিরুল ইসলাম, সহকারী উপদলনেতা মাশুক শাহরিয়ার, সমাজ সেবায় উপদলনেতা হাফেজ আবু ইউসুফ চৌধুরী, সহকারী উপদলনেতা তানভীর হোসেন রনী, পরিবেশ উন্নয়নে উপদলনেতা উসমান গণি, সহকারী উপদলনেতা রাসেল আহমেদ, প্রচার ও প্রকাশনা বিভাগে উপদলনেতা কলেজের সাংবাদিক আজিম উল্যাহ হানিফ, সহকারী উপদলনেতা মাসুদ করিম প্রমুখ।

Please follow and like us: