সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের নারী সম্মেলন ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই’

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
কুষ্টিয়ায় “তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা নারী বিভাগের আয়োজনে রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা নারী সম্পাদক শারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে একদিকে ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে নারীদেরকে ঘরবন্দি করা হচ্ছে, আরেকদিকে পশ্চিমা ভোগবাদী জীবনদর্শনের প্রভাবে নারীদেরকে পণ্য বানানো হচ্ছে। অথচ চৌদ্দশ বছর আগে ইসলাম নারীদেরকে উপহার দিয়েছিল একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। রসুল (সা.) নারীদেরকে সমাজের প্রতিটি কাজে অংশ নেয়ার সুযোগ যেমন দিয়েছিলেন, পাশাপাশি  তাদের  অধিকার এবং সম্মানও নিশ্চিত করেছিলেন।”

রুফায়দাহ পন্নী বলেন, “আল্লাহর বিধান অনুযায়ী মানবজীবন পরিচালিত হলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে। এজন্য আল্লাহর তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক ভারসাম্যপূর্ণ এই ব্যবস্থা গড়ে প্রতিষ্ঠায় নারীদেরকেও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় নারী সম্পাদক জাহানারা খাতুন রিনি, বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক নাহিদা সুলতানা, মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা, কুষ্টিয়া জেলা সহকারী নারী সম্পাদক আসমা খাতুন ও আম্মারা আক্তার শাপলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারিয়া বিনতে মাহফুজ ও আফসানা মিমি। আলোচনা সভাটি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের জন্ম দেয়। উপস্থিত নারীরা ইসলামের সঠিক শিক্ষার আলোকে সমাজের বিভিন্ন অঙ্গনে ভূমিকা রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us: