, || - ||

কুষ্টিয়ায় প্রবেশের সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
কুষ্টিয়ার পুলিশ সুপার এর নির্দেশে খোকসা থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বেলা বারোটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা পাংশা সীমান্তে বাঁশের বেরিকেড দেওয়া হয়েছে।
এসময় খোকসা থানা অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের বলেন,  কুষ্টিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোন গাড়িকে অনুমতি দেওয়া হবে না। তবে এখান থেকে কোন গাড়ি বের হয়ে যেতে চাইলে সেটা দেওয়া যেতে পারে।
সারাদেশে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কুষ্টিয়া জেলা বাসীকে সুরক্ষিত করতেই পুলিশ সুপারের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
চুয়াডাঙ্গা ও রাজবাড়িসহ কুষ্টিয়ায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।
Please follow and like us: