, || - ||

কুষ্টিয়া ৭ মাসের শিশু আইসোলেশনে, সিঙ্গাপুর ফেরত বাবাসহ বাড়ির ৫ সদস্য লকডাউনে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। ওই শিশু পুত্রের বয়স মাত্র ৭ মাস। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তাপস কুমার বলেন, ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল। ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাঁদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি। ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা আজ বৃহস্পতিবার অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবে।

সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে বাড়িটি লকডাউন করা হয়েছে।

Please follow and like us: