, || - ||

কুষ্টিয়ার কুমারখালীতে আদিবাসীদের বসতি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদিবাসী সম্প্রদায়ের  বসতি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অনশন ধর্মঘট করেছে আদিবাসী সম্প্রদায়।

 

আজ ১৫ জানুয়ারি ১২ টার দিকে কুমারখালী মহিলা কলেজের বানিজ্য বিভাগের শিক্ষক তুহিন বিশ্বাস প্রায় ৭০/৮০ বছর যাবত বসবাসরত আদিবাসীদের বসতি উচ্ছেদের চেষ্টা করলে তারা সংঘবদ্ধ হয়ে তুহিন বিশ্বাস ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এম এ মুহাইমিন আল জিহানের অফিসের সামনে অবস্থান নেয় এসময় সহকারী কমিশনার ভূমি তাদের আইনী সহায়তার আশ্বাস দেবার পর তারা তুহিন বিশ্বাসের বিরুদ্ধে  কুমারখালী থানায় গেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম তাদেরকে অভিযোগ দায়ের করার জন্য বলেন।

Please follow and like us: