, || - ||

কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
  কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং অসংখ্য লাটিছুটা উদ্ধার করে। ঘটনাটি আজ সোমবার সন্ধা ৭ টার দিকে কুমারখালী বাস স্টান্ডে ঘটেছে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন,ছাত্রলীগের কর্মী তুহিন (১৭) ও সুজন(২৩) এবং ব্যবসায়ী সিদ্দিকুর রহমান।

কুমারখালী থানার তদন্ত ওসি আব্দুল আলীম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া ও পাল্টা ধাওয়ার এক পর্যাণ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে অন্তত তিনজন আহত হয়েছে।তিনি আরো জানান,১০ মিনিটেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে কুমারখালী ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম জানান,আমি ব্যস্ত আছি,পরে কথা বলব। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাসেল হোসেন জানান,আমার সমর্থিত নেতাকর্মীরা তেলপাম্প থেকে গাড়িতে তেল নিয়ে ফেরার পথে বাস স্টান্ড পৌছালে অপজিট পার্টি তাদের উপর কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন চালায়।

Please follow and like us: