, || - ||

কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের দুই গ্রুপের একইস্থানে পরিচিতি সভা বন্ধে ১৪৪ ধারা জারি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ছাত্রলীগের যদুবয়রা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি ও সাবেক কমিটি একই স্থানে আলোচনা সভা ডাকায় সংঘাত সৃষ্টির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা যায়,আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার যদুবয়রা ইউনিয়ের জয়বাংলা বাজারে বর্তমান ও পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা একই সময় একই স্থানে পাল্টাপাল্টি আলোচনা সভার আয়োজন করে। এতে চলমান কমিটিতে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মিজান।

অপরদিকে পদবঞ্চিতদের সভায় যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম। এদিকে একই সময় একই স্থানে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সভা ডাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিবুল ইসলাম খান জয়বাংলা বাজার ও আশপাশ এলাকায় দুপুর ১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Please follow and like us: