, || - ||

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে চুরি!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রার ৫৩ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস বন্ধ থাকা অবস্থায় রাত্রি কালীন সময়ের যেকোন সময় চুরি সংঘটিত হবার অভিযোগ পাওয়া গেছে।

স্কুলের প্রধান শিক্ষক আ স ম সরোয়ারের  অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ২ ডিসেম্বর  অফিস বন্ধ করে চলে যাওয়ার পর   ছুটি শেষে আজ ৩ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে আসলে দরজার তালা কাটা অবস্হায় দেখা যায় ,অফিস খুলে দেখা যায় অফিস কক্ষের ব্যবহৃত জিনিসপত্র বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকার। এবং অফিস কক্ষের সততা স্টোরের মালা মাল  যথাস্থানে নেই। পরবর্তীতে  তাতে ধারনা করা হয় তালা ভেঙে সততা স্টোরের মালামাল চুরি করে নিয়ে যায় চোর।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান , যেহেতু এটি সরকারি সম্পত্তি আমরা  কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করার জন্য প্রস্তুতি গ্রহন করছি।

Please follow and like us: