সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার কুমারখালী কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
শীতের কুহেলিকা পেরিয়ে আড়মোড়া ভেঙে ধরনী যখন বসন্তের ফুলের শোভায় মুখরিত।প্রকৃতি যখন বৈধব্যের রূপ ত্যাগ করে প্রাকৃতিক বৈচিত্রের রূপে আবির্ভূত হয়ে নতুন সাজে সজ্জিত,ঠিক সেই মুহূর্তে নতুন উদ্যোমে মহান ভাষার মাসে প্রতি বারের ন্যায়  এবারো কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরনী -২০১২০ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বিদ্যালয়ের সবুজ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহ সভাপতি সাইদুর রহমানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যদুবয়রা উইনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম ।

প্রধান অতিথি বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও বিচিত্রানুষ্ঠান আবশ্যক।তিনি বলেন খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানই পারে সমাজ থেকে সমস্ত অপরাধ দুর করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্যানেল চেয়ারম্যান আব্দুস সাক্তার মোল্লা ।আরও উপস্হিত  ছিলেন ,সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পএিকার জেলা প্রতিনিধি, মাহমুদ হাসান, সাংবাদিক এম ,এ ওহাব , প্রতিষ্ঠতা সভাপিত নুরুল ইসলাম ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ও সহকারি শিক্ষক মনসুর আলীর  সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন  সহকারি  শিক্ষক নার্গিস আক্তার, সিরাজুম মুনিরা  সহ প্রমুখ।

Please follow and like us: